1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে চলন্ত বাসে আগুন লেগে ৯ জন নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ভারতে চলন্ত বাসে আগুন লেগে ৯ জন নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভারতে একটি চলন্ত বাসে আগুন লেগে নয় পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গত রাতে (১৮ মে ভোর রাত) হরিয়ানা কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন।

তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। এই পুণ্যার্থীরা উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে হরিয়ানার নুহ এলাকার কাছে আসলে বাসটিতে আগুন লাগে। এক মোটরসাইকেল চালক বাসটির পেছনদিকে আগুন দেখে বাসচালককে সতর্ক করার পর চালক বাসটি থামিয়ে দেন।

বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন তারা। এক যাত্রী এনডিটিভিকে বলেন, আমরা বাসের পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে ওঠে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসতে অনেক দেরি করেছে।

স্থানীয়দের অভিযোগ বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার তিন ঘণ্টা পর দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বলে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার সংবাদমাধ্যমকে জানান, ছয়জন নারী ও তিনজন পুরুষসহ মোট ৯ জন নিহত হয়েছেন। ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews