1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৭, নিখোঁজ ৫০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৭, নিখোঁজ ৫০

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৮১ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৫০ জন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের সূত্রপাত হয়, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ি ও বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে।

জরুরি দলগুলো মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তাদের উদ্ধার অভিযান পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।

রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ গণনা করেছি এবং প্রায় ৫০ থেকে ৬০ জন এখনো নিখোঁজ রয়েছে, তবে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য একাধিক চ্যালেঞ্জ রয়েছে।’

যোগেশ বলেন, দুর্গম গ্রামটি নিকটতম রাস্তা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল। তিনি বলেন, ‘কোন ভারী যন্ত্রপাতি এই সাইটে পৌঁছাতে পারে না। আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করতে হয়।’

জেলার শীর্ষ কর্মকর্তা বলেছেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি পরিবার সম্পূণরুপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews