1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদরাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ-পদবিতে ছিলেন। ফাহিম মাদরাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews