1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্মানিত পুলিশ সুপার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্মানিত পুলিশ সুপার

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান সুমন // শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশকে নির্বিঘ্ন রাখতে ভোলা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা জেলার সম্মানিত
পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews