1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি কথিত ডাকাত সর্দার ইয়াসিন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি কথিত ডাকাত সর্দার ইয়াসিন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুটের মামলার তদন্তে অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদার মো. ইয়াসিন খানকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। তার বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ আগস্ট দিবাগত রাতে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে ব্যবসায়ী মো. শাহিন হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হাওলাদার মঠবাড়িয়া থানায় মামলা করেন। ১৭ আগস্ট মামলাটি নথিভুক্ত হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াসিন মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

সূত্র: এসআরবি-৮, বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews