1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মধুমিতাকে নিয়ে গুঞ্জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

মধুমিতাকে নিয়ে গুঞ্জন

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে ওপার বাংলার নায়িকা মধুমিতা সরকারকে নিয়ে। তবে এ গুঞ্জন নেতিবাচক নয়। বরং ইতিবাচক এবং অভিনয়সংশ্লিষ্ট। ছোটপর্দা থেকে সরে আসার পর একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে যাচ্ছিলেন মধুমিতা সরকার। আলোচিত অনেকের সঙ্গেই জুটি তৈরি হচ্ছিল তার। এরই মধ্যে নতুন একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কিন্তু জুটি বাঁধছেন কার সঙ্গে? এই প্রশ্নের সূত্র ধরেই শুরু হয়েছে গুঞ্জন। কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, পুনরায় যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা। কিন্তু দীর্ঘসময় পার হয়ে গেলেও এই গুঞ্জনের সত্যতা মেলেনি। এবার গুঞ্জন উঠেছে, যশ নন, অন্য এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। জানা গেছে, অর্জুন চক্রবর্তী হতে পারেন তার নতুন নায়ক। আরও জানা গেছে, ইতোমধ্যেই তারা বেশ কিছুদিন শুটিং করে ফেলেছেন। তাদের অভিনীত এই সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। তবে সিরিজের গল্প, চরিত্র কিংবা মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমনকি মধুমিতা সরকার এবং অর্জুন চক্রবর্তীও এ বিষয়ে মুখ খোলেননি। আর এ জন্যই তাদের অভিনীত সিরিজটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে আপাতত অপেক্ষা করা ছাড়া তাদের আর কিছু করার নেই। উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রেও ইতোমধ্যে যুক্ত হয়েছেন মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews