1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ 0 বার সংবাদি দেখেছে
30

নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলায় গেলেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানান, বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews