1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মসজিদ থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

মসজিদ থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৯৩ 0 বার সংবাদি দেখেছে
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি // আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় রবিউল ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল শুক্রবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

রবিউল নিহতের খবর এলাকায় ছড়িয়ে পরলে হামলাকারী সন্দেহে হরিণাকুণ্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ পাঁচজনের বাড়িতে আগুন দিয়েছে নিহতের স্বজনরা। এ ঘটনায় নতুন করে হামলার শঙ্কায় গ্রাম ছাড়ছেন অনেকেই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম হরিনাকুণ্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকচালক রবিউলকে কুপিয়ে গুরুতর জখম করে কয়েকজ যুবক। এ সময় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে মৃত্যু হয়।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারী সন্দেহে হরিণাকুণ্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ পাঁচজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় ঘরবাড়িতে ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনায় নতুন করে হামলা ও লুটপাট আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে গরু-ছাগল নিয়ে পালাচ্ছে গ্রামের অনেকে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, ‘কিছুক্ষণের মধ্যে রবিউলের লাশ গ্রামে এসে পৌঁছাবে। গ্রামে নতুন করে সহিংসতা যেন না ছড়াতে পারে, এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews