1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে ফাঁদ পেতে সিমেন্টবোঝাই ট্রাক ডাকাতির চেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

মহাসড়কে ফাঁদ পেতে সিমেন্টবোঝাই ট্রাক ডাকাতির চেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // টোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পেরেক পুঁতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার (২ মে) বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) রাত পৌনে ১১টায় ওই মহাসড়কের মানিকপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার (১ মে) রাতে ওই মহাসড়কে পেরেক পুঁতে ফাঁদ পেতে থাকে ডাকাত দল। পরে নারায়ণগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্যারিকেডের কবলে পড়ে।

এ সময় ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামান ড্রাইভার। পরে মুহূর্তেই ট্রাকের ড্রাইভারের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। কিন্তু ওই সময়ই টহল পুলিশের একটি দল এ পথে আসছিল।

পরে টহল পুলিশকে দেখে পার্শ্ববর্তী বিলের রাস্তা দিয়ে পালিয়ে যায় তারা। এ সময় সংবাদ পেয়ে পুলিশের আরও বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ওসি আবু সিদ্দিক জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদের গ্রেপ্তারে মানিকপুর বিলে এলাকায় অভিযান শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews