1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাকে বকা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মাকে বকা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
মেহেরপুর প্রতিনিধি // মেহেরপুরের গাংনী উপজেলায় মাকে বকা দেয়া বাবাকে হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধী ছেলে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কলিতলা কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আফেল উদ্দীন (৬৫)। তিনি ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে। আর অভিযুক্ত ছেলের নাম সুজন।

স্থানীয়রা জানায়, সুজন ২০০২ সালে এইচএসসি পাস করার পর মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পরও সুস্থ না হওয়ায় পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরিয়ে আনে। মায়ের প্রতি প্রচণ্ড ভালবাসা সুজনের। কেউ তার মাকে কোনও প্রকার আঘাত করে কথা বললে সহ্য করতে পারে না সে।

শনিবার সকালে আফেল উদ্দীন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মানসিক ভারসাম্যহীন পুত্র সুজন (৩৫) হাসুয়া দিয়ে তার বাবা আফেল উদ্দিনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে আফেল উদ্দীন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুজনকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews