1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

মাগুরা জলা প্রতিনিধি ।। পবিত্র ঈদে হতদরিদ্রদের চাউল কম দেওয়ার ভিডিও নিউজ প্রকাশের দায়ে বুনাগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কর্তৃক দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন মাগুরার দুই সাংবাদিক।আজ মাগুরার অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তা আকতার এর আদালত থেকে তারা জামিন পান। মামলা নং শালিখা জিআর ১৬/২৬, শালিখা থানার মামলা নং ৬ তারিখঃ ১৮/৩/২০২৬, ধারা – ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫ বাংলাদেশ দন্ড বিধি আইন।
আসামী পক্ষে জামিনের শুনানী করেন এডভোকেট মোঃ রোকনুজ্জামান খান,এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট শাহেদ হাসান টগর আরো অনেকে। উল্লেখ্য যে, শালিখা উপজেলার নির্বাহী অফিসার বনি আমিনের ইন্ধনে বাদী এই মামলা দায়ের করেন। স্থানীয় সাংবাদিকরা এই হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের জোর দাবী ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিনের বদলী এবং বিভাগীয় শাস্তি দাবী করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews