1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাথায় ইট প‌ড়ে বাংলা‌দেশ ব‌্যাং‌কের নারী কর্মকর্তার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

মাথায় ইট প‌ড়ে বাংলা‌দেশ ব‌্যাং‌কের নারী কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ 0 বার সংবাদি দেখেছে
30

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম- দিপু সানা। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি উৎপল বড়ুয়া। তিনি বলেন, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পরলে ঘটনাস্থলে সানা দিপুর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

ওসি আরও বলেন, মাথায় ইট পড়ে মৃত্যুর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে হেটে বাসা ফিরছিলেন সানা। হঠাৎ মাথায় ইট পড়লে সঙ্গে সঙ্গে মাটিতে লুকিয়ে পড়েন তিনি।নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শান্তি নগর থেকে হেটে বাসায় যাচ্ছিলো।

রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। জানা গেছে, নিহত সানার তিন বছরের একটি সন্তান রয়েছে। সন্তান ও স্বামীকে নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। নিহত সানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ সেশনের শিক্ষার্থী ছিলো। সানার বাড়ি সাতক্ষীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews