1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মানব সেবায় অবদান রাখায় সম্মাননা সনদ পেলো লাভ ফর ফ্রেন্ডস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মানব সেবায় অবদান রাখায় সম্মাননা সনদ পেলো লাভ ফর ফ্রেন্ডস

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিনিধিঃ
“প্রয়োজনে আপনার পাশে, ভয় নেই রক্তের সংকটে”এই স্লোগানকে সামনে রেখে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রক্ত দানের অপেক্ষায় বরিশাল (ROB) সংগঠন।
 এই উপলক্ষে বাংলাদেশের  বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা-২০২২ এর আয়োজন করা হয়।স্বেচ্ছাসেবী মিলন মেলা ২৫শে নভেম্বর শুক্রবার বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
 উক্ত মিলনমেলায় সভাপতিত্ব করেন  সংগঠনের  প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।।লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের পক্ষে সম্মাননা সনদ গ্রহন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার ও সদস্যরা। বাংলাদেশের সর্বমোট ৬৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় এই সম্মাননা সনদ উপহার দেয়া হয়
 বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬৩টি সংগঠনের ২০০এর অধিক সেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিনত হয়। মানবিক ও সামাজিক কাজে অবদান রাখায় ৬৩টি সংগঠন সহ মানবিক ও সামাজিক দুঃস্হ মানুষের কল্যানে কাজ করায় ৯৫জনকে সন্মাননা সনদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডাঃ এইচ এম সাইফুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর শেরে বাংলা হাসপাতাল বরিশাল।বিশেষ অতিথি শাহাজাদী আক্তার সহকারী পরিচালক বিভাগীয় সমাজ সেবা অফিস বরিশাল, শ্রী যুগল কুন্ড এ এস আই এয়ারপোর্ট থানা,এছাড়া  আরো উপস্থিত ছিলেন রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনের দায়িত্বশীল সদস্যরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews