1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি: তোফায়েল আহমেদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মানুষের জন্য আমার জীবন  উৎসর্গ করেছি: তোফায়েল আহমেদ

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫৮৬ 0 বার সংবাদি দেখেছে
নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি // বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, আমি মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আর যতদিন বাঁচবো তত দিন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
তোফায়েল আহমেদ তার ৮০তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেছেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলার মানুষ আমাকে ভালোবাসে। ভোলাবাসী আমাকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাকি জীবন আমি ভোলার উন্নয়ে কাজ করে যাবো।
ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক সহসভাপতি ও পিপি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু, সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews