1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৪৭৫ 0 বার সংবাদি দেখেছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি \\ বরিশালের আগৈলঝাড়ায় মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ছেলে। অবস্থায় প্রেমিককে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য চাদত্রিশিরা গ্রামের প্রবাসী এমদাদুল ভাট্রির স্ত্রী মিনু বেগমের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছে একই এলাকার ফয়সাল ভাট্রি নামের এক যুবক। শুক্রবার রাতে তারা দুই জনে অজানার উদ্যেশে পালিয়ের যাওয়ার সময় পয়সাহাট নামক স্থানে আসলে মিনু বেগমের শ্বশুর সেলিম ভাট্রি দেখে তাদের ধরে নিয়ে যায়। ফয়সালকে নিয়ে বাড়িতে গেলে মিনুর ছেলে স্কুল ছাত্র খায়রুল ভাট্রি  মায়ের পরকীয়া প্রেমিক ফয়সালকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর অবস্থায় ফয়সালকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই স্থান থেকে ৯৯৯ এ ফোন দিলে আগৈলঝাড়া থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল ভাট্রি পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মিনু বেগম আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী। তিনি আমার ভাবী। সে বাবার বাড়ি নোয়াখালী যাওয়ার জন্য আমাকে একটু এগিয়ে দিতে বলেন।

এ ব্যাপারে এসআই শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, উভয় পক্ষকে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews