1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছেলেও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছেলেও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কয়েক মাস আগে বাবা মারা গেছেন। গত বুধবার বার্ধক্যজনিত রোগে মারা গেলেন মা। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে বুকে ব্যথা উঠে মারা গেলেন ছেলে নিজেও। এমনি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম (৪৩)। তিনি বিদেশ থেকে আসার কয়েক দিন পর মারা যান বাবা আবুল হাশেম।

রেজাউলের স্বজনরা জানান, বুধবার বিকেলে বার্ধক্যজনিত রোগের কারণে রেজাউলের মাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল।

পরবর্তীতে তাঁকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। রেজাউলের দুই মেয়ে আছে। আজ বৃহস্পতিবার মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews