1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মার্কেটের ভেতরে আটকা ছেলে, বাইরে মায়ের আর্তনাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মার্কেটের ভেতরে আটকা ছেলে, বাইরে মায়ের আর্তনাদ

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন লাগার খবর শুনে দোকানের মালিক-কর্মচারী ও তাদের স্বজনরা মার্কেটের সামনে জড়ো হচ্ছেন।

এ সময় মার্কেটের সামনের রাস্তায় এক মা অঝোরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার ছেলে সাব্বির মার্কেটের দোতলায় আটকা পড়ছে। তার সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু সে বের হতে পারছে না।

তিনি বার বার বলছিলেন, আমার ছেলেটাকে আপনারা বের করে দেন। আমার ছেলে না বাঁচলে আমি তো শেষ। এরপর তিনি ছেলেকে ফোনে বলেন, বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয়। মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews