1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিশরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মিশরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির একটি মহাসড়কে যাত্রীবাহী বাসে দ্রুতগামী মালবাহী ট্রাকের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার দেশটির রাজধানী কায়রো থেকে ৪শ কিলোমিটার দূরে আসুইট-খরগা হাইওয়েতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় এক সংবাদমাধ্যম এল-শোরুকের এক প্রতিবেদনে-নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাকে জানিয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী নিয়ে রাজধানী কায়রোতে যাচ্ছিল। হঠাৎই পেছন থেকে আসা দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মিশরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে এ দুর্ঘটনা কী ভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

মিশরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্র্যাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল দশা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭০০০ জনের মৃত্যু হয়।

সূত্র: দ্য ট্রিবিউন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews