1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিস ওয়ার্ল্ড ২০২৫ বিজয়ী ওপল সুচাতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মিস ওয়ার্ল্ড ২০২৫ বিজয়ী ওপল সুচাতা

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ বিজয়ী হ‌য়ে‌ছেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের হায়দরাবাদে শুরু হয় ৭২তম আসরের গ্র্যান্ড ফিনালে। আর এই মঞ্চে থ্যাইল্যান্ডের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন ওপল। তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা।

মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ওপল সুচাতা চুয়াংসরি বলেন, ‘বিজয়ের এই মুহূর্তটি ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।’

এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি মিলা ম্যাগির গুরুতর অভিযোগের ফলে মিস ওয়ার্ল্ড বিতর্কের মুখে পড়েছে। আলাচিত এ আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা, তৃতীয় রানার-আপ মার্টিনিকের অরেলি জোয়াকিম।

১০৮ জন প্রতিনিধি নিয়ে শুরু হয় মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে নন্দিনী গুপ্তা, আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নেন।

থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা। গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews