1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

মো. মেহেদী হাসান সুমন, ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে ৭ বছরের শিশু মো. ইসমাইল হত্যা মামলায় মো. রোকন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকা থেকে শিশু ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শিশুর বাবা আকবর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা করেন। ২২ সেপ্টেম্বর মামলাটি বোরহানউদ্দিন থানার মামলা নম্বর-৫৫ ও জিআর নম্বর-৩১৮ হিসেবে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।

ঘটনার পর ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নামে।

তদন্তের ধারাবাহিকতায় বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নান্নুর ছেলে মো. রোকনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকন শিশুটিকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্বশত্রুতা ও পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews