1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

মেঘনায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর।

নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews