1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়ে পটাতে চ্যাটজিপিটিরি টিপস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেয়ে পটাতে চ্যাটজিপিটিরি টিপস

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৪১ 0 বার সংবাদি দেখেছে

মেয়ে পটাতে এবার চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন পুরুষরা। নিজেদের অনলাইন প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য নিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার।

কী কী কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে জানেন?

ভালো কথা বলতে পারেন না? গুছিয়ে লিখতে পারেন না মন গলানো কথা? এআই দিয়েই এবার বাজিমাত হবে প্রেমের এই কাজ। ইতোমধ্যেই অনেকে এটি কাজে লাগাতেও শুরু করে দিয়েছেন।‌

সম্প্রতি এক রিপোর্টে দেখা যায়, পুরুষরা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল উন্নত করে তুলতে নির্ভর করছেন এআইয়ের উপর। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই নিজেদের প্রোফাইলের বায়ো লিখিয়ে নিচ্ছেন তারা। শুধু তাই নয়, কীভাবে আকর্ষণীয় লাইন লিখঅ সে ব্যাপারেও সাহায্য করছে চ্যাটজিপিটি।

বিভিন্ন ডেটিং অ্যাপ যেমন টিনডার, বাম্বল, হিঞ্জে এই প্রবণতা দিন দিন বাড়ছে। সম্প্রতি অ্যাট্রাকশনট্রুথ নামের এক সংস্থা ১৩৭১ পুরুষের একটি রিপোর্ট করে। তাতেই দেখা যায় এই প্রবণতা।

দেখা যায়, আকর্ষণীয় বায়ো, সুন্দর সুন্দর লাইন লেখা প্রোফাইলের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি। তাই সেদিকে পুরুষরা এআইয়ের প্রতি ঝুকছে। এআই বন্ধুর মধ্যস্ততায় যদি ‘লক্ষীলাভ’ হয়, তাহলে এর থেকে ভালো কী হতে পারে! রিপের্টে এমনটাই মত দেন অধিকাংশ পুরুষ।

তবে শুধু যে প্রোফাইলের বায়ো ও লাইন লিখতেই সাহায্য করছে চ্যাটজিপিটি তা তো নয়। এর সঙ্গে কখনও কখনও রোম্যান্টিক মেসেজ লিখতেও সাহায্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews