1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোমবাতির আগুনে প্রাণ গেল ছোট শিশুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মোমবাতির আগুনে প্রাণ গেল ছোট শিশুর

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে
33

নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের বোয়ালখালীতে মোমবাতির আগুন কাপড়ে লেগে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অরিত্রী চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।

তার আত্মীয় রাজীব পালিত এই প্রতিবেদককে জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পূজার আসনে দেওয়া মোমবাতির থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকল চেষ্টা বিফল করে দিল মেয়েটি। মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews