1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুক্তরাজ্যে ভিসা জালিয়াতির শাস্তি ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতির শাস্তি ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন‍্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেওয়া হবে।

বার্তায় সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। অপরাধমূলক এ কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেন, তাদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।

অপরাধী ও প্রতারকদের প্রতারণামূলক কার্যকলাপের ফলে প্রতিবছর লাখ লাখ পাউন্ডের ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষেরা শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি পরিণতির ঝুঁকিতে পড়েন।

বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারিত করতে ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে। প্রায়শই অতিরিক্ত ফির বিনিময়ে নিশ্চিত ভিসা, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয় ভুক্তভোগীদের।

বাস্তবতা হলো, প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে হয় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews