1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল।

দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার হয়েছেন, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাতান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করে এবং গ্যালভেস্টন উপসাগরের কাছে শেষবারের মতো শনাক্ত হয়।

মেক্সিকোর নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। এই সংস্থা গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকিৎসার জন্য গ্যালভেস্টনের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে।

দুর্ঘটনার খবর পেয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় শেরিফ দপ্তরের ডুবুরি ও উদ্ধারকারী দলও তল্লাশি চালাচ্ছে।

দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কী ভূমিকা রেখেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews