1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রমজানের জন্য ১০২৫ কারাবন্দীকে মুক্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

রমজানের জন্য ১০২৫ কারাবন্দীকে মুক্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পবিত্র রমজান মাস শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ গুলতো। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। তাই রমজান মাস উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেয়া হয়।

অ্যারাবিয়ান বিজনেসের খবরে বলা হয়, রমজান উপলক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন।

একইসাথে অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেয়া হয়।

আমিরাতে রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের একটি সাধারণ রীতি। প্রতিবেদনে আরও বলা হয়, বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচকভাবে ভূমিকার রাখার সুযোগ পান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews