1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে গ্রামীণ অবকাঠামো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার বরিশালসহ রাতের মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড বরিশালে মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের খাদ্য সহায়তার ৩৪ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা হামলা-মামলা করে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী

রাজাপুরে উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে গ্রামীণ অবকাঠামো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা ও জনসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ, ছোট সেতু ও কালভার্ট মেরামত, ড্রেন নির্মাণ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরে সরকারি বরাদ্দের আওতায় বিভিন্ন ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।

সরেজমিনে সাতুরিয়া ও শুক্তাগর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কোথাও নতুন সড়ক নির্মাণ, কোথাও পুরোনো রাস্তা সংস্কার, আবার কোথাও কালভার্ট, ড্রেন ও অন্যান্য জনসেবামূলক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শায়েস্তাবাদ ইউনিয়নের একটি নবনির্মিত সড়ক দীর্ঘদিন সরু ও জরাজীর্ণ থাকায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ ছিল। নতুন সড়ক নির্মাণের ফলে প্রায় ২০/২৫ টি পরিবারের যাতায়াত সহজ হয়েছে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা এবং জরুরি সেবা গ্রহণও আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
শুক্তাগর ইউনিয়নের বাসিন্দা রহিম বলেন, “আগে সামান্য বৃষ্টি হলেই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে যেত। এখন নতুন রাস্তা হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারছে।”
আরেকজন বাসিন্দা আজমল বলেন, “গ্রামের ছোট ছোট উন্নয়ন প্রকল্প মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনে। রাস্তা ও কালভার্ট নির্মাণ হওয়ায় কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং যোগাযোগব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে।”
পূর্ব সাতুরিয়া গ্ৰামের স্কুল ছাত্র নাহিদুল বলেন, “যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রেই মানুষ উপকৃত হয়। এ ধরনের উন্নয়ন প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা প্রয়োজন।”

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য বলেন আমার এলাকায়ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড কাজ চলমান রয়েছে তবে পিআইও
স্যার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করার পরই বিল পরিশোধের অনুমোদন দেন। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউর বশার , “সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করা হয়। শতভাগ কাজ সম্পন্ন হওয়ার পরই বিল পরিশোধ করা হয়। কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের সুযোগ নেই। কাজের গুণগত মান নিশ্চিত করেই বিল দেওয়া হয়।”

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফা তারা মৌরি বলেন, “গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এসব প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি, প্রকল্পগুলোর কাজ যেন মানসম্মতভাবে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়। যেসব এলাকায় যোগাযোগব্যবস্থা দুর্বল, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারের বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews