1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ ভোলায় মাছসহ ৩ জেলে আটক গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

রাজাপুরে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুরে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।বিষাক্ত গ্যাস শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে ঘরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম (৪০), ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (৩২) এবং ভাইয়ের মেয়ে মারামনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে এসিতে বিকট শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। এতে সেখানে ঘুমিয়ে থাকা ৫ জনই অসুস্থ হয়ে পড়েন।

আজ শনিবার সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগম দমবন্ধ হয়ে মারা যান। আহতরা অজ্ঞান ছিলেন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) গোলাম মোস্তফা জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কক্ষটিতে ৫ জন ঘুমিয়ে ছিলেন, তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews