1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের জন্য নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজাপুর উপজেলার আদর্শপাড়ায় সোহাগ ক্লিনিকের পশ্চিম পাশে মনোরম পরিবেশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও প্রোপ্রাইটর মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করেই ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ প্রতিষ্ঠা করা হয়েছে। মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি আন্তরিক ও ভালো সেবা নিশ্চিত করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করাই তাদের লক্ষ্য।

রেস্টুরেন্টটিতে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি, কই, রুই, রূপচাঁদা, আইর ও ট্যাংরা মাছ। এছাড়া হাঁসের মাংস, রোস্ট, কালাভুনা, লালভুনা, খাসির মাংস, মাটন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানিসহ বিভিন্ন পদ রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী ভবিষ্যতে খাবারের তালিকায় আরও বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন এবং আন্তরিক সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও উপস্থিতিদের আপ্যায়ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews