1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি গঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি গঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা বেলা ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়।
১০১ সদস্য বিশিষ্ট রামগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সকলের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ সফিকুল ইসলাম সফিক আরমানকে সভাপতি, মেহেদী হাসানকে সিনিয়র সহ-সভাপতি, গাজী মাহমুদ ইসলাম রাতুলকে সাধারণ সম্পাদক ও মাসুম হোসেন জীবনকে সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক এবং রকিব হোসেন রনি মজুমদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও ১৫ জনকে সহ-সভাপতি, ১৬ জনকে যুগ্ন-সাধারন সম্পাদক ২০ জনকে সহ যুগ্ন-সাধারন সম্পাদক এবং ইমরান হোসেন তামিমকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এই সময় সভাপতি সফিক আরমান ও সাধারণ সম্পাদক সম্পাদক গাজী মাহমুদ ইসলাম রাতুল বলেন- দেশের এই চরম ক্লান্তিলগ্নে, বিএনপি’র প্রায় ৩৫ লক্ষাধিক নেতাকর্মী হামলা মামলা স্বীকার হয়েছে। আন্দোলনে সংগ্রামে নির্যাতিত হামলা মামলার শিকার সকল অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠনের প্রধান কাজ। উপজেলার প্রতিটি অসহায় নির্যাতীত কর্মীর যে কোন সহযোগীতায় পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews