1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার (১৫ মার্চ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর এপির।যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি। এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘণ্টা সময় নিয়ে দায় স্বীকার করে।

গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুথিরা। প্রথমে ইসরাইলের দিকে যাওয়া কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ দখল করে নিয়ে যায়। জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইয়েমেনি বন্দর হোদেইদাহের দিকে নিয়ে এর ক্রুদের জিম্মি করা হয়। এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুথিরা ৪০টির বেশি জাহাজকে নিশানা করেছে। গাজায় হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে তারা এসব হামলা করছে বলে দাবি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews