1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শম্ভুর প্রতিপক্ষকে ‘হুমকি’ দেওয়া সেই ইউপি চেয়ারম্যান কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

শম্ভুর প্রতিপক্ষকে ‘হুমকি’ দেওয়া সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী শম্ভুর প্রতিপক্ষকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দেওয়া সেই ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম রাসেল মজুমদার এ আদেশ দেন। আদালতের জিআরও মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিউর রহমান রাজা বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি (নজরুল-হালিম) কমিটির সদস্য ছিলেন। গত বছরের নভেম্বরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে থানায় দুটি মামলা করে পুলিশ। সেই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে গৌরীচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের জনসভায় ভোট চেয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা। এ সময় ওই মঞ্চে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পরদিন (সোমবার) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২৫ ডিসেম্বর রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নাশকতা সৃষ্টির চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে করা ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

৭ তারিখের পরে নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব: শম্ভুকে মঞ্চে রেখে ইউপি চেয়ারম্যানের হুমকি৭ তারিখের পরে নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব: শম্ভুকে মঞ্চে রেখে ইউপি চেয়ারম্যানের হুমকি পরদিন ২৬ ডিসেম্বর নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিজেই আদালতে জামিন আবেদন করে নিজের জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

জামিনের পর গত ২ জানুয়ারি উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী জনসভায় তিনি ‘৭ তারিখের (জানুয়ারি) পরে আমার নেতার নেতৃত্বে প্রতিশোধ নেওয়া হবে’ বলে প্রতিপক্ষকে (স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু) হুমকি দিয়ে বক্তব্য দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews