1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে
33
অনলাইন ডেস্ক // রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের বিমানে আসা রেখা পারভীন নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো ৬৯টি স্বর্ণবার ও একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে দেহ তল্লাশি করে আরও ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ৮ কেজি ২১৭ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান ফারহানা বেগম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews