শিক্ষক নিয়োগ ও জাতীয়করণে অনিয়মের অভিযোগে মানববন্ধন
প্রকাশিত :
বুধবার, ১৩ মে, ২০২৬
৭২
0 বার সংবাদি দেখেছে
মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী-তে শিক্ষক নিয়োগ ও জাতীয়করণ প্রক্রিয়াকে ঘিরে গুরুতর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জাতীয়করণের প্রলোভন দেখিয়ে সহকারী শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা আদায় করেছেন।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতি চললেও কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয়করণের নামে অর্থ আদায়ের ঘটনা পরিস্থিতিকে চরমে পৌঁছে দেয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, এই ধরনের অনিয়ম শুধু শিক্ষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এছাড়া, শিক্ষক নিয়োগ ও জাতীয়করণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে NTRCA-এর কার্যকর ভূমিকা কামনা করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।