1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলা প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাংলা প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও এনটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন সরকার অবকাশকালীন স্বদেশে প্রত্যাবর্তন এবং সংগঠনে নতুন উপদেষ্টা যুক্ত হওয়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা ফরওয়ানিয়া স্কাই ট্রাভেল অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলা প্রেসক্লাব ও এনটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ জালাল উদ্দিন, বাংলার কন্ঠস্বর  কুয়েত প্রতিনিধি আনোয়ার হোসেন ( ফরাজি), আমির হোসেন মুন্সী,মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মিজানুর রহমান, আব্দুল মালেক প্রমুখ।
মতবিনিময় সভায়  মোবারক হোসেনকে সংগঠনের উপদেষ্টা নিয়োগ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আল-আমিন সরকারকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি বাংলার কন্ঠস্বর  কুয়েত প্রতিনিধি জনাব, আনোয়ার হোসেন ফরাজিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews