1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের নির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর অংশ হিসেবে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য এসব বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানো হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ভবিষ্যতে আমাদের বিদ্যুতের দিকে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেটাতে শুল্ক থাকবে না।

এর আগে গত ২৭ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করে এনবিআর। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাসের রঙ হতে হবে হলুদ এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্ট করে দৃশ্যমানভাবে লিখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews