1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়কের বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়কের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে। ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার বাদী হয়ে ৩ নভেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।
মামলায় অভিযুক্ত বাকি দুজন হলেন- বিএনপি কর্মী আহমেদ কবির ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার।
নালিশিতে বাদী উল্লেখ করেন, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১ নম্বর আসামি আশিক হাওলাদার তাঁকে চরিত্রহীন দাবি করেন এবং দুই পুরুষের সঙ্গে তাঁর ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে ছড়িয়ে দেন।
নালিশিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে অভিযুক্ত আশিক, নাসরিন ও আহমেদ কবির নিজেদের ফেসবুক আইডি থেকে ওই লিফলেট সরাসরি প্রচার করেন। এর ফলে বাদী সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়।
মামলার বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, ‘আমি বিএনপির মাঠের কর্মী। আমাকে রাজনীতি থেকে সরাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি তারই একটি অংশ। মাঠের রাজনীতিতে না পেরে এখন আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
এ বিষয়ে মামলার অপর দুই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews