1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরে মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার নগরকান্দা উপজেলার তালমা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান। তবে এ এলাকায় মিছিলের ঘটনা অস্বীকার করেছে নগরকান্দা থানা পুলিশ।

মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট একটি ভিডিওতে দাবি করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর নামের ফেসবুক আইডি থেকে এক মিনিটের ওই ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক ধরে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছিল। মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ এবং ‘আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের বিষয়ে তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান হোয়াটসঅ্যাপে বলেন, মিছিলের আগে তাঁরা ১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে আটকে পড়া বাসগুলোতে উঠে যাত্রী ও চালকদের তাঁদের হরতাল ও অবরোধ কর্মসূচি সম্পর্কে জানান এবং সহযোগিতা কামনা করেন।

তিনি দাবি করেন, তাঁরা কোনো ধরনের সহিংসতা করেননি। পরে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলে কোনো ব্যানার ব্যবহার করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে আপসহীন আমরা। আমি রিয়ান, আমার ব্যানার লাগে না। আমি শেখ হাসিনার ম্যান, এটাই আমার ব্যানার।’

তবে মহাসড়কে ছাত্রলীগের এ ধরনের মিছিলের ঘটনা অস্বীকার করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ।

তিনি সাংবাদিকদের বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। তবে এটি নগরকান্দা থানার আওতাধীন মহাসড়কের কোনো ঘটনার ভিডিও বলে মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।

ওসি আরও বলেন, ‘ভোর পাঁচটা থেকে আমরা মহাসড়কে অবস্থান করছি এবং টহল দিচ্ছি। আমার নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ধরনের কোনো মিছিল হয়েছে বলে জানা নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews