1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শুটিংয়ের মাঝেই নতুন সুখবর দিলেন জায়েদ-সায়ন্তিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

শুটিংয়ের মাঝেই নতুন সুখবর দিলেন জায়েদ-সায়ন্তিকা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে ‘ছায়াবাজ’ নামে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন তারা।

ছবিটির শুটিং শেষ না হতেই আরও একটি নতুন সিনেমায় জুটি হওয়ার সুখবর দিয়েছেন জায়েদ-সায়ন্তিকা। নতুন ছবিটির নাম ‘টাইগার’। এ সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। বৃহস্পতিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। জায়েদ খান নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জায়েদ খান বলেন, ‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’-এ চুক্তিবদ্ধ হয়েছি।

‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ৩০ আগস্ট সকালে সায়ন্তিকা ঢাকায় আসেন। তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।

সায়ন্তিকাকে এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন টালিগঞ্জের এ অভিনেত্রী।

এর আগে ২৪ আগস্ট এক সপ্তাহের দুবাই সফর শেষে দেশে ফেরেন জায়েদ খান। এ দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এ অভিনেতা।

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিন দিন কীভাবে সুন্দর হচ্ছেন? জায়েদ খান জবাবে বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, আপনার তো সিনেমা নেই। এর পরও কীভাবে এত আলোচনায় থাকেন? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?

এর পর ওই সাংবাদিক সংশোধন করে ফের প্রশ্ন করে বলেন, অনেক দিন হয় আপনার সিনেমা নেই…। আর তখন জায়েদ খান বলেন, হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews