1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংসদে আমরাই একমাত্র বিরোধী দল: চুন্নু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সংসদে আমরাই একমাত্র বিরোধী দল: চুন্নু

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।’

আজ সোমবার সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চুন্নু আরও বলেন, ‘সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেইটা মেইন জিনিস।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ যা চায়, তাদের যে দাবি, সেটা প্রমাণ করার একটা সুযোগ এসেছে এইবার। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সমালোচনা ছিল আমরা ‘গৃহপালিত’, এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সেজন্য সংসদে এবং সংসদের বাইরে আমাদের ভূমিকা আমরা রাখব।’

রওশন এরশাদের গতকালের ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা কোন অস্বস্তিতে নেই। আমরা স্বস্তির মধ্যেই আছি। গতকাল যে কাজটা করেছে তারা কেউই দলের কোন পদে নেই, সামান্য মেম্বরও না। শুধুমাত্র বেগম এরশাদ, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। উনি খুবই অসুস্থ। স্বাভাবিক রাজনীতির কোন সিদ্ধান্ত নেওয়ার মত মানসিক অবস্থা ওনার নেই। ওনাকে কতিপয় ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে।’

চুন্নু বলেন, ‘যারা এসব কাজ করছে তারা কোনো দিন ক্ষমা চাইলেও দল তাদের ক্ষমা করবে না। আমি মহাসচিব হিসেবে এটা মনে করি। তারা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করেছিল। আজ থেকে সেই বিভ্রান্তি আর থাকবে না।’

তিনি বলেন, ‘কেউ যদি বলে সুখ পায়, কোন সমস্যা নাই সুখ পাইতে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews