1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেফ্তার ৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেফ্তার ৮

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
29

নিজস্ব প্রতিবেদক //  গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জড়িত যুবদলের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গতকাল শনিবার (০৯ ডিসেম্বর) রাতে গাজীপুর ও লালবাগ কিল্লারমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আতাউর রহমান (৪০), নাজির হোসেন (৪২), মাসুদ মিয়া (৪০), ৫৫ নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক দিল গণি (৩২), ৫৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্যসচিব মো. সিদ্দিক হাওলাদার (৩২), ৫৬ নম্বর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর (৩১), ৫৫ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার (৩০) ও একই ওয়ার্ডের যুবদল নেতা মো:শাহীন (৩২)। আজ রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, গাজীপুরের কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আতাউর রহমানকে। আতাউর হরতাল ও অবরোধ সফল করার জন্য যুবদলের গঠিত ৮টি টিমের একটি টিম লিডার এবং মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মির্জা আব্বাস, সুলতান সালাউদ্দিন টুকু, খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধানে থেকে সে নানা তাণ্ডব করেছে।

তিনি বলেন, মির্জা আব্বাসের শক্ত লাঠিয়াল হিসেবে সবুজবাগ এলাকায় কাজ করলেও ২৮ অক্টোবর পরবর্তী হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও, ভাঙচুর, বোমা বিস্ফোরণসহ নানা ধ্বংসাত্মক কাজের জন্য তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানা এলাকার।

মশিউর রহমান বলেন, আতাউরের তত্ত্বাবধানে থেকে বৃহত্তর এই তিন থানার যুবদলকর্মীরা বিভিন্ন সময় এ অপকর্মগুলো করে আসছিল। তিনি বলেন, রাতে কিল্লারমোড় বাজার মসজিদের পিছন থেকে মিছিলের প্রস্তুতির সময় বাকি সাতজনকে গ্রেপ্তার করা হয়। নাজির হোসেন (৪২) ও মাসুদ মিয়া (৪০) লালবাগ থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews