1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতার মায়ের মৃত্যুতে এমপি সান্টুর শোক বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪ কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী অভিযান বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার কাউনিয়ায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান উজিরপুরে নতুন এসিল্যান্ডের যোগদান হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্য ও মহামান্য হাইকোর্টের বার্তা —মো. রিয়াজ উদ্দিন উজিরপুর পৌরসভায় নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা

সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের যাবজ্জীবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৩৬ 0 বার সংবাদি দেখেছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি // নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট।

তিনি জানান, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews