1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাত নবজাতককে হত্যা করেছেন ব্রিটিশ নার্স - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সাত নবজাতককে হত্যা করেছেন ব্রিটিশ নার্স

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // সাত নবজাতককে হত্যা করার এবং আরও ছয়জনকে হত্যার চেষ্টা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের একটি হাসপাতালের নার্স। ১০ মাস বিচার শেষে শুক্রবার ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলারের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স পাঁচ ছেলে শিশু ও দুই মেয়ে শিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে আক্রমণ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ করতেন লুসি লেটবি নামের ৩৩ বছরের ওই নার্স। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে। লুসিকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার আখ্যা দেওয়া হয়েছে।

বিচারের সময় প্রসিকিউটররা জুরিকে বলেছিলেন, লেটবি কয়েকটি শিশুকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দিয়েছিলেন, অন্যদেরকে ইনজেকশনের মাধ্যমে বাতাস কিংবা বা জোর করে দুধ দিয়ে খাইয়ে হত্যা করেছেন। কখনো কখনো শিশুরা একাধিক হামলার শিকার হয়েছে।

লেটবিকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করেছিল পুলিশ। এসব নোটের কোনোটিতে লেখা ছিল, আমি তাদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ভাল নই, তাই আমি তাদের হত্যা করেছি, কেনোটিতে লেখা ছিল, আমি ভয়ঙ্কর খারাপ মানুষ, আমি খারাপ তাই এটা করেছি।

লেটবি যাদের আক্রমণ করেছিল তাদের মধ্যে কয়েকজন যমজ ছিল। একটি ক্ষেত্রে সে যমজ ভাইবোনকে হত্যা করেছিল। একটি শিশুকে সে তিনবার হত্যার চেষ্টা করেছিল। চতুর্থবার সে হত্যায় সফল হয়।

আগামী সোমবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লেটবিকে সাজা দেয়া হবে। রায়ে তার দীর্ঘদিনের জেল এবং খুব সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সূত্র: বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews