1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে
22
অনলাইন ডেস্ক // নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও ১ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সারাদেশে মিছিল ও গণসংযোগ করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এ ছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এ সব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews