1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে ভারতে প্রাণ গেল ১৫ জনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে ভারতে প্রাণ গেল ১৫ জনের

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলিতে একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের এই ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ।

বেশ কয়েকটি সর্বভারতীয় গণমাধ্যম জানায়, উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত নামামি গাঙ্গেয় প্রকল্পের একটি সেতুর ওপর বিদ্যুতের ট্রান্সফর্মারে বিস্ফোরণে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে আছেন একজন পুলিশের উপপরিদর্শক ও পাঁচজন স্থানীয় নিরাপত্তাকর্মী।

চামোলি বিভাগের পুলিশ সুপার পরমেন্দ্র দোভাল জানান, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। বাকিরা হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews