1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে

শিক্ষা সফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ গেল সৈকত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের। বৃহস্পতিবার রাত ৮টার সময় ভাঙ্গা উপজেলার হাইওয়ে এক্সপ্রেসের একটি ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষাসফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখার পর ফেরার পথে ভাঙ্গা গোল চত্বর দেখতে ব্রিজের নিকট যাত্রাবিরতি নেওয়া হয়।

এ সময় সৈকত সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আহতাবস্থায় সৈকতকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews