1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের হামলা, আহত ১৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের হামলা, আহত ১৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার খামিস মুশাইত শহরের বাদশাহ খালিদ (কিং খালিদ) বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুতিদের এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পরপরই পরিস্থিতি বিবেচনায় খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

হামলার দায় স্বীকার করে সোমবার এক বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে তারা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মূলত ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় বিমানঘাঁটির রানওয়ে, রাডার ব্যবস্থা, অস্ত্রাগার এবং এয়ারক্র্যাফট হ্যাঙ্গারগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের সাম্প্রতিক দ্রুতগতির অগ্রযাত্রা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে রিয়াদে যখন জরুরি আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তেই এই হামলার ঘটনা ঘটে।

শুধু সৌদি আরবে হামলাই নয়, এর পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতেও নিজেদের সামরিক অবস্থান ও শক্তি আগের চেয়ে আরও সুসংহত করেছে হুতি বিদ্রোহীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews