1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধুর গলা কেটেছেন এক ব্যক্তি। এরপর তার রক্ত পান করেছেন। এমন অভিযোগে ভারতের কর্ণাটকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

তবে ভাগ্যক্রমে ভুক্তভোগী ব্যক্তি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, লোহমর্ষক এ ঘটনা কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে ঘটেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি এ ঘটনা তার মোবাইলে রেকর্ড করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয়। তিনি সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশের অবৈধ সম্পর্ক আছে। একদিন তিনি মহেশকে তার সঙ্গে দেখা করতে বলেন। এরপর দুজনের তর্ক বেধে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বিজয় মহেশের গলা কাটেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা মোবাইল ভিডিওতে দেখা যায়, বিজয় মহেশকে মাটিকে চেপে ধরে আছেন এবং তার রক্ত পান করছেন।

এসময় মহেশকে মারধরও করেন বিজয়। এমন ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই গ্রেপ্তার করা হয়েছে বিজয়কে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন আছেন মহেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews