1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রী হত্যার পর স্বামীর বিষপান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্ত্রী হত্যার পর স্বামীর বিষপান

  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
শেরপুর প্রতিনিধি // শেরপুর সদর উপজেলায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই মহিলার স্বামীও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসিবছির আহমেদ বাদল।

পুলিশ জানায়, বয়ড়া পরাণপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের সঙ্গে ১১ বছর আগে শফিকুলের বিয়ে হয়। তাদের ঘরে মেয়ে সুমি (১০) ও ছেলে পারভেজ (৭) রয়েছে।

দুই মাস আগে পারভীন স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন এবং শেরপুর পৌরসভার নাগপাড়া মহল্লার আল বারাকা প্রাইভেট হাসপাতালে আয়া পদে চাকরি নেন। রোববার রাতে শফিকুল শ্বশুরবাড়ি আসেন এবং রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন।

সোমবার সকালে পারভীনের মা জামেলা বেগম কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে উঁকি দেন। তখন তিনি পারভীনের গলাকাটা লাশ দেখতে পান এবং শফিকুলের মুখ দিয়ে ফেনা পড়তে দেখেন। পরে লোকজন পুলিশে খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ওসি বছির আহমেদ বাদল গিয়ে লাশ উদ্ধার করেন।

ওসি বছির আহমেদ বাদল বলেন, লাশ ময়মনাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শফিকুল এখন আশঙ্কামুক্ত। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলে গ্রেপ্তার দেখানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews