1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বতন্ত্র প্রার্থীকে জুতা নিক্ষেপ, ভাইকে ‘কান ধরে উঠ বস’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীকে জুতা নিক্ষেপ, ভাইকে ‘কান ধরে উঠ বস’

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে
19

নিজস্ব প্রতিবেদক // স্বতন্ত্র প্রার্থীর ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত । ছবি: প্রতিনিধিচট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে উৎসুক জনতা জুতা নিক্ষেপ ও প্রার্থীর ভাইকে কানে ধরে উঠ বস করানোর ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী রাস্তায় একঘণ্টা অবরুদ্ধ ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে থাকা পটিয়া উপজেলা আওয়ামী বিতর্কিত নেতা এম এ এজাজের বিরুদ্ধে স্লোগান দেন এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। এসময় বিক্ষুব্ধ জনতা প্রার্থীর অন্যতম সহযোগী এজাজকে ইয়াবা সম্রাট বলে স্লোগান দিতে থাকেন। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি লক্ষ্য করে জনতা জুতা নিক্ষেপ করে। ঘটনার সময় সড়কের দুইপাশে গাড়ি চলাচল আধঘণ্টা মত বন্ধ হয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থী এক ঘণ্টা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোছাইন রানাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেন এবং প্রার্থীকে নিরাপদে যেতে সহযোগিতা করেন।

জুতা নিক্ষেপের এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বতের (৫৬) মাথায় লাগে। গাড়ি থেকে নেমে পালানোর সময় প্রার্থীর ভাই মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করান। গত ১৫ বছরে উন্নয়নের নামে হরিলুট, অনিয়ম, দখল-বেদখল বাণিজ্যের অভিযোগ তুলে প্রার্থীর ভাই মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করানোর মতো ঘটনা ঘটায়।

জানা গেছে, এদিন সকালে গাড়িবহর নিয়ে চট্টগ্রাম শহর থেকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী উপজেলার কুসুমপুরায় গণসংযোগের কথা ছিল। গাড়িবহর নিয়ে পটিয়ার শান্তিরহাটের জিরি মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশ থেকে নারী-পুরুষ জুতা নিক্ষেপ করতে থাকে।

এসময় সামশুল হক চৌধুরী সড়কে অবরুদ্ধ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এজাজের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী যাওয়ার খবর পেয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত জনতা উত্তেজিত হয়ে জুতা নিক্ষেপের মতো ঘটনা ঘটায়।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা জানিয়েছেন, শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শান্তিরহাটে নৌকা সমর্থিত কার্যালয়ে মহিলা কর্মী সভা চলছিল। সভা চলাকালীন অদূরে মাদ্রাসা গেইট এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে সড়কে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমরা ছুটে গিয়ে উদ্ধার করে নিরাপদে পৌঁছাতে সহযোগিতা করি।

এরআগে বিতর্কিত নেতা এজাজকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবিতে জুতা নিক্ষেপ করেছে বলে শুনেছি। এসময় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ব্যারিকেডসহ উত্তেজিত জনতাকে নিবৃত্ত করি। এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, স্বতন্ত্র প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে কাউকে আমরা পাইনি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews